নেত্রকোণায় কারার ঐ লৌহকপাট গানের সুর বদলের প্রতিবাদে মানববন্ধন
শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান "কারার ঐ লৌহকপাটের" সুর বিকৃত করার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভারতীয় সংগীত শিল্পী এআর রহমান এই সুর বিকৃতি করেছেন বলে প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া সংগঠনটির কর্মীরা অভিযোগ করেছেন।
শনিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, "আমরা একাত্তর" সংগঠনের ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের স্থানীয় আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ব্রজগোপাল সরকার, সদস্যসচিব মোজাম্মেল হক বাচ্চু, নেত্রকোণা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরানসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি ভারতের ‘পিপ্পাথ চলচ্চিত্রে গানটির সুর বিকৃত করে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়, যা শুধু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি অসম্মানই নয়, বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালি জাতির প্রতি অবজ্ঞা ছাড়া আর কিছুই না। এসময় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM