1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জামাদি ইতোমধ্যেই এসে গেছে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৫০ বার পঠিত

রাজশাহীতে জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জামাদি ইতোমধ্যেই এসে গেছে

_______ রাজশাহী ব্যুরো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার ছাড়া ভোটগ্রহণের সব সরঞ্জাম পৌঁছেছে রাজশাহীতে। এরপর প্রতীক চূড়ান্ত হওয়ার পর আসবে ভোটগ্রহণের ব্যালট পেপার।

এরই মধ্যে পঞ্চাশ হাজার স্বচ্ছ ব্যালট বাক্স এসেছে। ভোটকেন্দ্র এবং ভোটকক্ষও চূড়ান্ত হয়েছে।
এ বিভাগের ৩৯টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা এক কোটি ৫৪ লাখ ৩৭ হাজার ৩৪০ জন ।

এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ বিভাগে মোট ভোটার ছিল এক কোটি ৩৭ লাখ ৫৭ হাজার ৮৮৯ জন।
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, এ বিভাগে মোট পাঁচ হাজার ৪৩৬টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৩৪ হাজার ৫৯টি।
২০১৮ সালের নির্বাচনে ভোটকক্ষ ছিল ২৭ হাজার ৬৪৪টি। রাজশাহী জেলায় ছয়টি নির্বাচনী আসনে মোট ভোটার ২১ লাখ ৭৭ হাজার ৭৬১ জন, সিরাজগঞ্জ জেলায় ছয়টি আসনের ভোটার ২৫ লাখ ১৪ হাজার ১৩৪ জন, পাবনার পাঁচটি আসনে ভোটার ২১ লাখ ৩৩ হাজার ৪৬০ জন ও বগুড়ার সাতটি আসনে ভোটার ২৮ লাখ ৩২ হাজার ৫২০ জন।
এ ছাড়া জয়পুরহাটের দুটি আসনে ভোটার সাত লাখ ৭৯ হাজার ২২০ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ভোটার ১৩ লাখ ৫৪ হাজার ৫৫৩ জন, নওগাঁর ছয়টি আসনে ভোটার ২২ লাখ ২১ হাজার ৯০৮ জন ও নাটোরের চারটি আসনে ভোটার ১৪ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন বা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণের কোনো নির্দেশনা নেই। ইতোমধ্যে ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণের কক্ষ চূড়ান্ত করা হয়েছে। এমনকি স্বচ্ছ ব্যালট বাক্সও এসে পৌঁছেছে। বাকি প্রস্তুতিও জোরেশোরেই চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD