1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

গোয়ালন্দে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন, বিক্রি হচ্ছে লাখ লাখ টাকা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২০০ বার পঠিত

গোয়ালন্দে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন, বিক্রি হচ্ছে লাখ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী ঃ একদিকে বর্তমান সরকারের হাজার কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত দৌলতদিয়া টু পাটুরিয়া ফেরীঘাট সহ নদী শাসন প্রকল্পের কাজ, অন্যদিকে অন্তত ৫০০টি পরিবারের বসবাস, সেই সাথে শত বিঘা তিন ফসলি জমি যেখানে কৃষকেরা চাষ করেছে বাদাম,ভুট্টা সহ নানা ফসল। এই পুরো পরিকল্পনা ধুলিস্যাৎ হতে চলছে একটি প্রভাবশালী মহলের নির্বিচারে রাজবাড়ী জেলার দৌলতদিয়ার ৭নং ফেরীঘাট সংলগ্ন,পদ্মা নদীর তীর থেকে অবৈধভাবে প্রতিদিন লাখ লাখ টাকার বালু উত্তোলন করার ফলে। বর্ষা মৌসুম যাওয়ার পর থেকে, এই চক্রটি সারা মাসব্যাপি প্রতিদিন একাধিক ভেকু মেশিন ও ১০০ টিরও বেশি ড্রাম ট্রাক দিয়ে দিবারাত্রি শত শত ট্রাক বালু উত্তোলন করে বিক্রি করছে জেলার বিভিন্ন স্থানে। এতে হুমকির মুখে পড়েছে অত্র এলাকার জনজীবন। কারণ বালুবাহী ট্রাকের উচ্চ শব্দে হচ্ছে শব্দ দুষণ,অতিরিক্ত লোডের কারণে নষ্ট হচ্ছে গ্রামীন রাস্তাঘাট, অন্যদিকে অদক্ষ চালকের বেপরোয়া গতিতে বালুর ট্রাক চালানোর কারণে প্রানের সংশয় বেড়েছে অত্র এলাকার কোমল মতি স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ সাধারণ মানুষের। এমন ঘটনায় কোন গুরুত্ব দিচ্ছে না গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা। কারণ ইতিমধ্যে একাধিক জাতীয় প্রত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হলেও, তিনি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি।

তবে ভিন্ন কথা বলছেন এলাকাবাসী,তারা জনান বালু উত্তোলনকারী চক্রের সাথে গোয়ালন্দ উপজেলার একাধিক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। যার কারণে এই চক্রটি এতো বড় ধ্বংস চালিয়ে যাচ্ছে কিন্তু তারপরও নিরব ভুমিকায় রয়েছে প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী।

তবে এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। পরে প্রতিবেদক’কে মুঠোফোনে জানান,নদীর তীর থেকে বালু উত্তোলন করার কোন সুযোগ নাই, যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD