1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‎জয়পুরহাটে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে অবস্থান, কারারক্ষী আটক ‎ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা বগুড়ায় শ্রমিক দল নেতা আব্দুল ওয়াদুদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া জব্দ, চালক আটক প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফর ঘিরে গোবিন্দগঞ্জে প্রস্তুতির তোড়জোড়, অনুষ্ঠিত হলো সমন্বয় সভা। হবিগঞ্জ জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ীয়ায় সাগর কলা চাষিদের মাথায় হাত, দাম কমে লোকসানের মুখে কৃষক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুপচাঁচিয়ায় ৫ ফার্মেসিকে ৮২ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

‎

‎ চুয়াডাঙ্গা প্রতিনিধি:

 

‎খুলনা বিভাগের দুটি জেলায় ইতোমধ্যে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হলেও চুয়াডাঙ্গায় এখনো নির্বাচনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। এতে জেলার ক্রিকেটার, খেলোয়াড় ও সাধারণ ক্রীড়াপ্রেমীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন তাঁরা।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটির মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে নির্দিষ্ট সময় পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু না হওয়ায় জেলার ক্রীড়াঙ্গনে স্থবিরতা নেমে এসেছে বলে মনে করছেন ক্রীড়াবিদরা।

‎স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়াপ্রেমীরা অ্যাডহক কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি প্রশ্ন রেখে বলেন, আর কতদিন এভাবে অপেক্ষা করতে হবে এবং কবে নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে? তাঁদের মতে, অযথা কালক্ষেপণ না করে স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নির্বাচন আয়োজন করা এখন সময়ের দাবি।

‎ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক কমিটি দায়িত্ব গ্রহণ করলে চুয়াডাঙ্গার ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন আবারও প্রাণ ফিরে পাবে এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার পথ সুগম হবে। তাই জেলার ক্রীড়াঙ্গনের বৃহত্তর স্বার্থে অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

‎

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD