1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে ঘরের ভিতর মিলল ৩৫০ পিস ইয়াবা, নগদ ১ লক্ষ টাকা, মোবাইল সহ আটক এক। কালকিনির কৃতি সন্তান ইসরাত জাহান রূপা এখন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২.২ কেজি ভারতীয় গাঁজাসহ মোটরসাইকেল জব্দ রাণীশংকৈলে পৈতৃক সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ হতাহতের শঙ্কা ট্রেড লাইসেন্স না থাকায় দুপচাঁচিয়য় ৫ দোকানে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় বিএনপির বিক্ষোভ মিছিল দুপচাঁচিয়ায় উপকার ভোগীদের মাঝে আর্থিক চেক বিতরণ চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

রাণীশংকৈলে পৈতৃক সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ হতাহতের শঙ্কা

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

অভিষেক চন্দ্র রায় , ঠাকুরগাঁও প্রতিনিধি :

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আব্দুল কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে। গত ২১ নভেম্বর (শনিবার) সকালে ওই উপজেলার ৭ নং রাতোর ইউনিয়নের বাহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে আরো ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুল হাকিম।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, গরকতগাঁও এলাকার বাসিন্দা আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে পাওয়া ওই জমি ভোগদখল করে আসছেন। হঠাৎ (২১ নভেম্বর) প্রতিপক্ষ আব্দুল কাদেরসহ কয়েকজন জমিটি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেয়। উপায় না পেয়ে প্রতিপক্ষ আব্দুল কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে রাণীংশকৈল থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী আব্দুল হাকিম।

 

অভিযুক্তরা তারা হলো-মো. আ. কাদের (৫০), মো. এনামুল হক (৪৭), মো. রমজান আলী (৩০), মো. ইয়াশিন আলী (৩২), মো. জয়নুল হক (৬০), মো. রেজাউল হক (৫৫), মো. শামসুল হক (৫৮), মো. আমিরুল হক (৫৬), মো. ইলিয়াশ আলী (৩২), মো. আ. হাকিম (৫০), মো. শাহাজত আলী (৪৫), মো. আনারুল ইসলাম (৬০), মো. হাফিজুল ইসলাম (৫০) ও মো. ইসলাম (৪৮)। তারা সবাই রাতোর ইউনিয়নের গরকতগাঁও এলাকার বাসিন্দা।

 

ভুক্তভোগী আব্দুল হাকিমের অভিযোগ , বাহেরপাড়া মৌজার ৪৪৪ নম্বর দাগে, এসএ রেকর্ডের ৩১ নম্বর খতিয়ানের মালিক মফিজ উদ্দিন ও অফিল উদ্দিনের কাছ থেকে ১৯৭১ সালে তার বাবা ও চাচা ৫৮ শতক জমির মধ্যে ৩৬ শতক কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে মাঠ জরিপে তাদের নামে মাঠপর্চা হয় এবং ওই মৌজার চূড়ান্ত প্রকাশনা শেষে গেজেটও প্রকাশিত হয়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জমিটি দখলের চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। বিষয়টি প্রশাসন সমাধানে সাহায্য না করলে যে কোন সময় হতাহতের ঘটনা ঘটতে পারে।

 

এ বিষয়ে প্রতিপক্ষ আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই জমিটি পৈতৃক সম্পত্তি। বন্টনে শরিকরা সবাই পাওয়ার কথা। কিন্তু কৌশলে আব্দুল হাকিম ওই জমি তার নিজের নামে নিয়ে কাগজ করেছেন। আমরাও থানায় অভিযোগ করেছি পুলিশ তদন্ত করবেন বলে জানিয়েছেন। আমরা চাই জমির ভাগ।

 

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD