1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খাবার পরিবেশন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বাগেরহাটের উপকূলজুড়ে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম গাইবান্ধা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, সেক্রেটারি রোকনুজ্জামান জাইকার আমন্ত্রণে জাপান যাচ্ছেন হাইমচরের দুই প্রধান শিক্ষক মাদারীপুরে স্বর্ণের দুল ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা, কান-নাক কেটে স্বর্ণ লুট চাঁদপুরে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, কাদাপানিতে দুর্ভোগ সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের শোডাউন

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খাবার পরিবেশন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:-

ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে অসহায় ও এতিমদের মাঝে খাবার পরিবেশন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর)  দুমকি থানাব্রিজ সংলগ্ন গোলাম সারোয়ার হাফিজিয়া নূরানী মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজার শেষে গোলাম সারোয়ার হাফিজিয়া নূরানী মাদ্রাসায় অসহায় ও এতিমদের মাঝে খাবার পরিবেশন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃ জামাল হোসেন,কৃষি অনুসদের ডিন প্রফেসর মোঃ জহিরুল হক, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, পবিপ্রবি জিয়া পরিষদ সাধারণ সম্পাদক ড. হাসিব মোহাম্মদ তুষার,জনসংযোগ বিভাগের প্রধান ড. রাহাত মাহমুদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে হেমায়েত জাহান বলেন, একটি চক্র দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে।তারা দেশে এবং বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। মানুষের জান মাল নষ্ট করা থেকে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে পরিপূর্ণ বুঝ দান করেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ ওমর ফারুক। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও গোলাম সরোয়ার হাফেজি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD