1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বাগেরহাটের উপকূলজুড়ে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম গাইবান্ধা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, সেক্রেটারি রোকনুজ্জামান জাইকার আমন্ত্রণে জাপান যাচ্ছেন হাইমচরের দুই প্রধান শিক্ষক মাদারীপুরে স্বর্ণের দুল ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা, কান-নাক কেটে স্বর্ণ লুট চাঁদপুরে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, কাদাপানিতে দুর্ভোগ সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের শোডাউন তারেক রহমানের জন্মদিনে ধর্মমন্ত্রীর উদ্যোগে মুরাদনগরে রোগী, এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল কুমিল্লার ১৫১ ইউপিতে পাঁচ ধাপে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

গাইবান্ধা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, সেক্রেটারি রোকনুজ্জামান

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

 

সরকার শাহাদত হোসেনঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নবগঠিত জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। একই সেশনে জেলা আমীর হিসেবে সংসদ সদস্য মো. আব্দুল করিম এবং জেলা সেক্রেটারি হিসেবে সৈয়দ রোকনুজ্জামান দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার সকালে জেলা জামায়াতের কার্যালয়ে জেলা মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। জেলা আমীর মো. আব্দুল করিম এমপির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেন, সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জাতীয় ঐক্য গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ফ্যাসিবাদী শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এসব প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি দ্রুত বিরোধী দলের দাবিগুলো মেনে নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি ২০২৭-২৮ সেশনে নবনির্বাচিত জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্যদের শপথের আলোকে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি ইসলামী সমাজ বিনির্মাণে দেশের যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
নতুন কমিটিতে জেলা নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এমপি। সহকারী সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন গাইবান্ধা পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা।

জেলা কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ১০ জন। তাঁরা হলেন অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, মাওলানা নজরুল ইসলাম এমপি, মাওলানা খায়রুল আমীন, সাইফুল ইসলাম মন্ডল, নুরুন্নবী প্রধান, মাওলানা সাইদুর রহমান, অধ্যাপক এ. কে. এম. ফেরদৌস আলম, মাওলানা শহিদুল ইসলাম মঞ্জু, সামিউল ইসলাম ও সিরাজুল ইসলাম।

জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার। এছাড়া গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কার্যাভীসহ জেলা ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা আমীর মো. আব্দুল করিম এমপি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD