1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত,সাবেরা খাতুন কে ধরতে গিয়ে পুলিশ দেখে আসামির,স্বামী স্ট্রোক করে মৃত্যু পতেঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও’-এর প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গোয়ালন্দে জননী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড আক্কেলপুরে নিজ বাড়ি থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা গ্রেপ্তার ঘোড়াঘাটে ঘুমের ঘরেই ট্রাকের আঘাত, বাঁচল না তিন মাসের শাফি নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়া যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল গাড়িবহরে অতর্কিত হামলা; নিহত দুই

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

শাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অদ্য ১৮ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ২:৩০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ সাতানিপাড়া বিওপি’র টহলদল কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৮৯/এমপি হতে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর জেলা বকশীঞ্জ উপজেলার বৈষ্ঠমপাড়া নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় মদ- ১০৮৫ বোতল আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ১৬,২৭,৫০০/- (ষোল লক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা। জব্দকৃত ভারতীয় মদ বকশীঞ্জ থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD