শাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
"মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়" এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অদ্য ১৮ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ২:৩০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ সাতানিপাড়া বিওপি'র টহলদল কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৮৯/এমপি হতে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর জেলা বকশীঞ্জ উপজেলার বৈষ্ঠমপাড়া নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় মদ- ১০৮৫ বোতল আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ১৬,২৭,৫০০/- (ষোল লক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা। জব্দকৃত ভারতীয় মদ বকশীঞ্জ থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM