1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: পুলিশের অভিযানে উদ্ধার ১৯৫ পিচ ইয়াবা কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ওলামাদলের বিক্ষোভ সমাবেশ দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, দুই সাবেক চেয়ারম্যানসহ যাত্রীদের মারধর ও লুটপাট গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের পাশে সাবেক এমপি আমিনুল ইসলামের প্রতিনিধিরা; দিলেন নিরাপত্তার আশ্বাস সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া: ড্রোনে নজরদারি বাড়াচ্ছে ২৯ বিজিবি পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ। মিরপুরে মিল্টনের কার্যালয়ে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর করা হলো ভবনের কাচ ও স্থাপনা মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার

পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ।

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

মোঃ বেলাল হোসেন পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পাহাড়ি এলাকায় বাগানে যাওয়ার পথে ২৫ জন কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব হাইদগাঁও পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতদের সবাই হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

 

অপহরণের শিকার কৃষকদের মধ্যে জসিম উদ্দিন (৪৫), ফরমান উদ্দিন (৩৫), আবদুল মন্নান (৪৮), জয়লাল আবেদিন (৩৬), আবদুল গনি (৩৫) ও মোহাম্মদ জাফর (২৬)-এর নাম জানা গেছে।

 

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্যমতে, সকালে পাহাড়ে বাগানের কাজে যাওয়ার সময় ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল কৃষকদের জিম্মি করে পাহাড়ের গহিন এলাকায় নিয়ে যায়। এ সময় কয়েকজন কৃষক কৌশলে পালিয়ে বাড়িতে ফিরে আসেন।

 

অপহৃত এক কৃষকের পরিবারের সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, অপহরণকারীরা মুঠোফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেছে। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে বিকাশের মাধ্যমে ৮০ হাজার টাকা পাঠানো হয়েছে। তবে টাকা দেওয়ার পরও ওই কৃষক এখনো ফিরে আসেননি বলে দাবি পরিবারের।

 

তিনি আরও জানান, বিষয়টি পুলিশ বা গণমাধ্যমকে জানানো হলে অপহৃতদের ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

 

স্থানীয়দের অভিযোগ, এর দুই মাস আগেও হাইদগাঁও পাহাড়ি এলাকা থেকে অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণ দিয়ে অপহৃতরা ফিরে আসেন। পাহাড়ি এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে বলেও অভিযোগ তাঁদের।

 

এদিকে একসঙ্গে ২৫ কৃষক অপহরণের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের দ্রুত উদ্ধার এবং পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

 

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, “এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। তবে গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD