1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ।

ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

চট্টগ্রাম ব্যুরো প্রধান:

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।

সম্প্রতি ‘প্রতিদিনের কণ্ঠস্বর’ নামক একটি তথাকথিত নিবন্ধনহীন ফেসবুক পেজ থেকে ওসি আতিকুর রহমানের বিরুদ্ধে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয় যে, মাদক ব্যবসায়ীদের সাথে ওসি আতিকুর রহমানের সমন্বয় বা আঁতাত রয়েছে। তবে উক্ত ফেসবুক পেজটি তাদের এই দাবির স্বপক্ষে কোনো ধরনের ভিডিও ফুটেজ, স্থিরচিত্র কিংবা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

এ বিষয়ে প্রতিবেদকের সাথে মুঠোফোনে কথা বলেন ইপিজেড থানার ওসি আতিকুর রহমান। তিনি প্রকাশিত ঐ পোস্টটিকে সম্পূর্ণ ‘ভুয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে ওসি আতিকুর রহমান বলেন, “আমার থানা এলাকায় আপনি সাধারণ মানুষ থেকে শুরু করে সবার কাছে খোঁজ নিয়ে দেখুন আমি কেমন মানুষ। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছি এবং কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দিই না। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়া আমার বিরুদ্ধে এমন মিথ্যা অপপ্রচার চালানোয় আমি অত্যন্ত মর্মাহত।”

স্থানীয় সচেতন মহলের মতে, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল ওসি আতিকুর রহমানের সুনাম ক্ষুণ্ণ করতে এবং চলমান মাদকবিরোধী অভিযানকে বাধাগ্রস্ত করতেই এমন নিবন্ধনহীন পেজ ব্যবহার করে গুজব ছড়াচ্ছে বলে জানায়

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD