1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন রাজশাহীতে বাসের মালামালের বক্সে মিলল ২ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

​

মেহেদী হোসেন ,উপজেলা প্রতিনিধি , দীঘিনালা:

 

​খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এই আয়োজনের সূচনা হয়।

​শিক্ষার্থীদের মেধা ও অর্জিত সাফল্যকে উৎসাহিত করতে আয়োজিত এই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি মুখদের হাতে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট এবং সদ্য প্রকাশিত দেয়ালিকা তুলে দেওয়া হয়। এর পর প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে ও আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের দেয়ালিকা উন্মোচন করেন।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিরুজ্জামান (জিবন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা শিক্ষা অফিসার মিসেচ কণিকা খিসা।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালার প্রাক্তন প্রেস ক্লাব সভাপতি মো. সোহেল রানা, দীঘিনালা সাংবাদিক ইউনিটের সভাপতি প্রমোদ কুমার মুৎসুদ্দী, ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা এবং ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান)। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

​বক্তারা তাদের বক্তব্যে বলেন, “আজকের এই ক্ষুদে শিক্ষার্থী এবং কুঁড়িগুলোই আগামী দিনে দীঘিনালার নাম জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করবে।” শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনে শিক্ষক ও অভিভাবকদের নিরলস পরিশ্রম ও অবদানের কথা বিশেষভাবে স্মরণ করা হয়। পাশাপাশি, আগামী দিনে আরও বড় লক্ষ্য নিয়ে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে আনন্দঘন পরিবেশে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে মিষ্টিমুখ করানো হয়, যা পুরো আয়োজনটিকে এক ভিন্ন মাত্রা দেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD