1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেফতার দুই

সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী।

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

 

​শফিকুল বারী সুনামগঞ্জ প্রতিনিধি:

 

​সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট কবি ও রাজনীতিবিদ প্রয়াত মমিনুল মউজদীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি স্মরণে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের হাসনরাজা পরিবারের পারিবারিক কবরস্থানে মরহুম মমিনুল মউজদীন, তাঁর স্ত্রী ও সন্তানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্মৃতি সংসদের সদস্যরা। পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

​স্মরণসভায় বক্তারা প্রয়াত নেতার বর্ণাঢ্য জীবনের নানা দিক স্মরণ করেন। তাঁর বড় ভাই এবং সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন বলেন, “মমিনুল মউজদীন এই পরিবারের গৌরব। উত্তরাধিকারী হিসেবে তিনি মরমী সাধক হাসনরাজার চেতনা ও ঐতিহ্য যথাযথভাবে ধারণ করতেন।”

​তিনবারের সফল পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীন শুধু একজন জনপ্রতিনিধিই ছিলেন না, বরং সুনামগঞ্জের মানুষের কাছে তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। জীবদ্দশায় তিনি দুর্নীতি, মাদক, নকল এবং সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন ও সোচ্চার ভূমিকা পালন করেছিলেন।

​উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মমিনুল মউজদীন, তাঁর স্ত্রী, সন্তান ও গাড়িচালক একসঙ্গে প্রাণ হারান। সেই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো সুনামগঞ্জে নেমে এসেছিল গভীর শোকের ছায়া।

​রাজনীতিবিদের পাশাপাশি তিনি একাধারে একজন কবি, সাহিত্যিক ও ক্রীড়া সংগঠক ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটির শূন্যতা আজও গভীরভাবে অনুভব করেন সুনামগঞ্জবাসী। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সুনামগঞ্জ শহরকে একটি আধুনিক মডেল ও ‘জ্যোৎস্নার শহর’ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন তিনি। জনবান্ধব ও মানবিক এই নেতার অবর্তব্যে তাঁর মতো ব্যক্তিত্ব ভবিষ্যতে আর সৃষ্টি হবে কি না, তা নিয়ে আজও সংশয় প্রকাশ করেন স্থানীয়রা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD