1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু

বাউফলে রাস্তার পাশে পড়ে থাকা বিচ্ছিন্ন হাত ও দুই পা কি নিখোঁজ রুহুল আমিনের

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

পটুয়াখালী প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর বাউফলে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া বিচ্ছিন্ন একটি হাত ও দুই পা কি নিখোঁজ মো. রুহুল আমিন সিকদারে?এমন সন্দেহ দেখা দিয়েছে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে।

উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাত ও দুই পায়ের ছবি দেখে সেগুলো তার বক্তব নিখোঁজ স্বামী রুহুল আমিন শিকদারের বলে সন্দেহ করছেন স্ত্রী শাহিনা বেগম (৬০)

ডিএনএ পরীক্ষার আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

নিখোঁজ রুহুল আমিন সিকদার (৬৫) বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, একটি মামলায় হাজিরা দিতে গত ৪ নভেম্বর ঢাকা থেকে পটুয়াখালী আসেন রুহুল আমিন। মামলার কাজ শেষে তিনি সূর্যমনি ইউনিয়নে তাঁর বড় বোন ফজিলাতুন্নেছার বাড়িতে যান। সেখানে ৬ নভেম্বর পর্যন্ত অবস্থান করেন।

ওই দিন সন্ধ্যায় তিনি নুরাইনপুর বন্দরে যান।

রুহুল আমিনের ছেলের শ্বশুর নাসির উদ্দিনছবি দেওয়া যাবে না নিজে কারণ আমরা তো সংগ্রহ করছি জানান, ৬ নভেম্বর আসরের নামাজের পর মোবাইল ফোনে তাঁর বেয়াই রুহুল আমিনের সঙ্গে কথা হয়। একই দিন সন্ধ্যা ৭টার দিকে রুহুল আমিন তাঁর স্ত্রী হালিমা বেগমের সঙ্গেও কথা বলেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নাসির উদ্দিন আরও জানান, তাঁর বেয়াই রুহুল আমিন সিকদার ও তাঁর স্ত্রী শাহিনা বেগম ঢাকায় একমাত্র ছেলে ইমরান হোসেনের বাসায় বসবাস করতেন।

এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২.৩০ এর দিকে বাউফলের কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের একটি সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিচ্ছিন্ন একটি হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়ার পর নিখোঁজ রুহুল আমিনের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

পরিবারের সদস্যদের দাবি, রুহুল আমিন নিখোঁজ হওয়ার পর তাঁর ছেলে ইমরান হোসেন ৮ নভেম্বর মৌখিকভাবে বিষয়টি বাউফল থানা-পুলিশকে জানিয়েছিলেন।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ”বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করা হলেও এখন পর্যন্ত মানবদেহের অন্য কোনো অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া হাত ও পা নিখোঁজ রুহুল আমিন সিকদারের কি না, তা ডিএনএ পরীক্ষা ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD