1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
হাইমচরে আন্তঃপ্রাতিষ্ঠানিক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত মাদকবিরোধী সভায় ওসির কঠোর বার্তা এইচএসসিতে অকৃতকার্য লাখো শিক্ষার্থীর জন্য ফের পরীক্ষার সুযোগ, ১ ডিসেম্বর শুরু সম্পূরক পরীক্ষা বালিয়াকান্দিতে কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপন টাঙ্গাইলের চরাঞ্চলের বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক চাঁদপুরে বইয়ের জন্য কলেজে না যাওয়া শিক্ষার্থীর পাশে ইউএনও চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক ফয়সাল ডেঙ্গু জ্বরে মৃত্যু কুমিল্লার হোমনায় ট্রিপল হত্যাকাণ্ডের ১০ মাস পর গ্রেফতার ২ হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ৫টি বোমা উদ্ধার হাইমচরে ৭২ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতে অনুমোদন বিহীন পার্কে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

 

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

 

বগুড়ার দুপচাঁচিয়ায় নয়ন হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।১০নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের অন্তর্গত আমশট্র গ্রামে অনুমোদনবিহীন নয়ন হেরিটেজ পার্কে কয়েক দিন আগে কনটেন্ট ক্রিয়েটরদের দিয়ে অশ্লীলতা ছাড়ানো অভিযোগ উঠে ।

এ ঘটনায় প্রতিবাদে গত সোমবার ছাত্র জনতা ব্যানারে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করেন।এ প্রেক্ষিতে ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম পার্কে অভিযান চালান।অভিযানে পার্ক ও রেস্টুরেন্ট এর অনুমোদনে কোন কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পার্ক কর্তৃপক্ষ নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। সহকারী কমিশনার (ভূমি)তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে পার্কে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অনুমোদন ছাড়া পার্ক না চালানোর জন্য পার্ক কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন বলেন, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD