1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেনাপোলে গভীর রাতে পুলিশের অভিযান: নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৪ চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪ নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২

দীঘিনালায় ভাবগাম্ভীর্যে এমএন লারমার স্মরণসভা ও জুম্ম জাতীয় শোক দিবস পালন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

মেহেদী হোসেন , দীঘিনালা প্রতিনিধি:

 

খাগড়াছড়ির দীঘিনালায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১০ নভেম্বর জুম্ম জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দীঘিনালা থানা কমিটির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

 

দীঘিনালা থানা কমিটির সভাপতি বাবু মৃনাল কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক বাবু প্রশান্ত চাকমা।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুম্ম জাতির জাতীয় ঐক্য সুদৃঢ় করার মধ্য দিয়েই পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব। তিনি প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার আদর্শ ও সংগ্রামের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি বাবু শোভা কুমার চাকমা। তিনি বলেন, এমএন লারমার আদর্শ ও চেতনাকে লালন করে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে।

 

সভায় আরও বক্তব্য রাখেন ৪ নং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু চন্দ্র রঞ্জন চাকমা। তিনি বলেন, জুম্ম জাতির অধিকার ও অস্তিত্ব রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দীঘিনালা থানা কমিটির সাধারণ সম্পাদক বাবু সমীর চাকমা। তিনি প্রয়াত নেতা এমএন লারমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শ, সংগ্রাম ও অবদানের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন।

 

এ সময় শোকবার্তা পাঠ করেন দীঘিনালা থানা কমিটির সহসভাপতি বাবু শান্তি লোচন দেওয়ান।

 

বাবু নলেজ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

স্মরণসভার সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে এমএন লারমার আদর্শ ও সংগ্রামের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান। পরে “যে জাতি সংগ্রাম করতে জানে না, সে জাতির বেঁচে থাকার কোনো অধিকার নেই”—এ স্লোগানকে সামনে রেখে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD