1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা ও দর্শনা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত ও আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুঠিয়ায় রাতের আঁধারে বাল্যবিবাহের আয়োজন, এসি ল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, অভিভাবকদের মুচলেকা হারুন অর রশিদ প্লাবন’ এখন শুধু একটি নাম নয়, বরং অসহায় মানুষের ভরসার প্রতীক। যশোরের ঝিকরগাছা উপজেলার মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- শার্শায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ বাউফলে রাস্তার পাশে পড়ে থাকা বিচ্ছিন্ন হাত ও দুই পা কি নিখোঁজ রুহুল আমিনের চন্দনাইশে মোবাইল কোর্টে ৩ চালককে জরিমানা ১২ হাজার টাকা

থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোজা মনি বাঁচতে চায়। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩২২ বার পঠিত

 

থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোজা মনি বাঁচতে চায়

স্টাফ রিপোর্টার, মোঃ রাজিবুল ইসলাম।

রোজা মনি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইনজা মো. সাজ্জাদ হোসেন জীবনের মেয়ে রোজা মনি।
জন্মের কিছু দিন পর থেকেই অসুস্থ রোজা মনি।
বাবা একজন শারিরিক প্রতিবন্ধী।
যিনি ফুটপাথে বসে ক্ষুদ্র খেজুর বিক্রি করেন। মা নাজমা আক্তার একজন গৃহিণী। ডাক্তারের ভাষ্যমতে, রোজার বয়স যখন ১০ মাস তখনই থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। ডাক্তারের পরামর্শক্রমে প্রথমে মাসে মাসে রক্ত পরিবর্তন করতে হয়েছে। তার বয়স এখন ৫ বছর। এখন ৩ মাস পর পর রক্ত পরিবর্তন করতে হয়। রক্ত পরিবর্তন করতে অনেক টাকার প্রয়োজন হয়। এ পর্যন্ত বাবার ওয়ারিশান সূত্রে জীবন যে সম্পদ পেয়েছিলেন তার সবটুকু সম্পদ বিক্রি করে রোজা মনির চিকিৎসা বাবদ খরচ করেছেন (নিজ বসত ভিটাসহ)।
বর্তমানে জীবন তার স্ত্রী ও এক মাত্র কন্য সন্তান রোজা মনিকে নিয়ে উত্তরা এলাকায় বসবাস করছেন।
এর পূর্বে দীর্ঘদিন যাবৎ মিরপুর এলাকায় বসবাস করতেন।
গত চার বছর আগে মিরপুরে যখন বসবাস করতেন তখন সেচ্ছাসেবী সংঘঠন ম্যান ফর ম্যান ফোর্স এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রাজিবুল ইসলাম রোজা মনির চিকিৎসার জন্য এগিয়ে আসেন এবং চিকিৎসার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
সেচ্ছাসেবী অঙ্গনে কিছু মানবদরদী ভাই বোন ও স্থানীয় পর্যায়ে কয়েকজন সহযোগিতার হাত বাড়িয়েছেন।
দীর্ঘ বছর যাবৎ রোজা মনির চিকিৎসা করতে হচ্ছে।
এখন নিজের ও মেয়ের ওষুধ খরচ জীবনের পক্ষে চালানো সম্ভব হচ্ছে না। এজন্য একমাত্র মেয়ে রোজা মনিকে বাঁচাতে শেষ অবলম্বন হিসেবে দেশবাসী ও সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
রোজা মনির চিকিৎসার জন্য আর্থিক অনুদান পাঠাতে সরাসরি বাবা জীবনের সাথে যোগাযোগ করুন।
রোজা মনির বাবা জীবন এর মোবাইল নাম্বার ০১৬৮৬৮৯৩৩৭৪ (বিকাশ)

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD