
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো
রাজশাহী বিভাগ ও জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার। সভায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার, রাজশাহী জেলা প্রশাসকসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের সার্বিক প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি দপ্তরগুলোর কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বিভাগ ও জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম, দায়িত্ব ও সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশাসনিক কার্যক্রমের সমন্বয় ও পারস্পরিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রমের অভিজ্ঞতা ও বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন।