1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২২০ বার পঠিত

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু।

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী ড্রেজারের পাইপ মেরামত করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয় আরও দুইজন।

শনিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহের ফুলবাড়ী থানাধীন রাধাকানাইয়া এলাকার সাহেদ আলীর ছেলে বাবুল মিয়া (৪২) ও ভোলার দক্ষিণ আইছা থানাধীন পাঁচ কপাট এলাকার বাগন আলীর ছেলে সোহাগ (২৬)।

সানরাইজ ড্রেজারের দায়িত্বরত কর্মকর্তা আব্দুর রহিম জানান, সকালে স্থানীয় এমায়েত হোসেনের অধীনে চালিত সানরাইজ ড্রেজারের পাইপ লাইন মেরামত করছিলেন পাঁচ শ্রমিক। এসময় পাইপ ওয়েল্ডিং করাকালে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় চারজন। সঙ্গে সঙ্গে তাদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়া ও সোহাগকে মৃত বলে ঘোষণা করেন। আহত খোরশেদ ও সহিদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে দায়িত্বরত চিকিৎসক ডা. সুরঞ্জন রায় বলেন, হাসপাতালে চারজন ব্যক্তিকে আনা হয়েছে। তাদের মধ্যে ২ জন পথেই মারা গেছেন। বাকি দু’জনকে উন্নত চিকিৎসাধার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD