1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ।

মা ইলিশের ২২ দিনের নিষেধাজ্ঞা: জোরদার হচ্ছে নৌ পুলিশের প্রস্তুতি: নৌ পুলিশের পুলিশ সুপার, মো. রবিউল ইসলাম

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: মোঃ হাসান খানঃ

মা ইলিশ সংরক্ষণে আসন্ন ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে নদীতে নৌ পুলিশ ও কোস্ট গার্ডের নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার, মো. রবিউল ইসলাম। তিনি বলেন, নদীতে নৌ পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড এবং নদীর বাইরে জেলা ও হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির আয়োজনে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ উপলক্ষে মৎস্য আহরণকারী অংশীজনদের নিয়ে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার, মো. রবিউল ইসলাম।

নৌ পুলিশের পুলিশ সুপার, মো. রবিউল ইসলাম
বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনকে নিয়ে ইতোমধ্যে মতবিনিময় করা হয়েছে। জেলে ও সংশ্লিষ্টদের সুবিধা-অসুবিধা শোনা হয়েছে এবং নিষেধাজ্ঞার সময়ে করণীয় সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে।
তিনি বলেন, নদীতে আমাদের নৌ পুলিশ থাকবে, কোস্ট গার্ড থাকবে। নদীর বাইরে ইলিশ পরিবহন ও সংরক্ষণ ঠেকাতে জেলা পুলিশ কাজ করবে। একই সঙ্গে ইলিশ যাতে পরিবহন করা না হয়, সে জন্য হাইওয়ে পুলিশও দায়িত্ব পালন করবে। সামগ্রিকভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময়ে ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।

জেলেদের সরকারি সহায়তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ পুলিশের পুলিশ সুপার, মো. রবিউল ইসলাম বলেন, এ বিষয়টি জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ ভালো বলতে পারবে। তবে সরকারি নীতিমালা অনুসরণ করেই সহায়তা দেওয়ার কথা। নীতিমালা অনুযায়ী প্রকৃত জেলেরাই সহায়তা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অভিযানে নৌ পুলিশের সক্ষমতা ও প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। যে পরিমাণ স্পিডবোট থাকার কথা, তা নেই। প্রয়োজন অনুযায়ী তেলেরও ঘাটতি রয়েছে। তবে আমরা এই সীমাবদ্ধতার মধ্যেই কাজ করছি। আসন্ন অভিযানকে সামনে রেখে অতিরিক্ত চাহিদা দেওয়া হয়েছে। অতিরিক্ত তেল পাওয়ার প্রত্যাশা করছি। হয়তো চাহিদার তুলনায় তা পর্যাপ্ত হবে না, তারপরও আমরা কাজ চালিয়ে নিতে পারব।

মা ইলিশ সংরক্ষণে এবারের অভিযান আরও কার্যকর করতে নদীপথের পাশাপাশি ইলিশ পরিবহন ও বাজারজাতকরণের ওপরও নজরদারি জোরদার করা হবে বলে জানান তিনি।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দেওয়ার কথা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD