
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্টীত
জৈন্তাপুর সদরকে পৌরসভা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলে সরকারের উন্নয়ন কাজের শুভ সুচনা করা হয়েছে।
—-প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি জনগণের দল। দেশের জনগণের কল্যাণে বিএনপি সরকার বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে।
জৈন্তাপুর সদরকে পৌরসভা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলে সরকারের উন্নয়ন কাজের শুভ সুচনা করা হয়েছে। পর্যায়েক্রমে এই অঞ্চলের শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট মেরামত সংস্কার ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
(২৫ সেপ্টেম্বর-শুক্রবার) বিকেলে উপজেলা হলরুমে জৈন্তাপুর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের বর্ধিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সিলেট ওয়াসা’র চেয়ারম্যান মিফতা সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন জেলা তাতী দলের আহবায়ক ফয়েজ আহমদ দৌলত।
প্রধান বক্তার বক্তব্যে মিফতা সিদ্দিকী বলেন, তৃণমুল পর্যায়ে দলীয় শৃঙ্খলা রক্ষা দলকে আরও সুসংগঠিত করে আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ। অনুষ্ঠান যৌথ ভাবে উপস্থাপনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ও উপজেলা যুবদলের আহবায়ক দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার ।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ, আব্দুস শুকুর (নেতা শুকুর), জৈন্তাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, চিকনাগুল ইউপির সাবেক চেয়ারম্যান এ বি এম জাকারিয়া, চারিকাটা ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শাহ আলম চৌধুরী তোফায়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, সিলেট জেলা তাতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সোহেল,নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহীদ শুক্কুর মেম্বার, সাধারণ সম্পাদক ইউপি সদস্য হুমায়ুন কবির খান, জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য জালাল উদ্দিন মেম্বার, চারিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক ইউপি সদস্য হাফিজ জালাল আহমদ, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারী, সাধারণ সম্পাদক ইউপি সদস্য মুসলিম আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইউপি সদস্য হারুন-উর রশিদ সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক বদরুল আলম শাওন, সাধারণ সম্পাদক শাহীন আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা কুষক দলের সাধারণ সম্পাদক আল-মামুন, উপজেলা জাসাস সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ তারেক, উপজেলা তাতী দলের আহবায়ক মিছবাউল আম্বিয়া, সাধারণ সম্পাদক ফাহাদুজ্জামান ফাহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জামিল আহমদ।
এছাড়া উপজেলা, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
এদিকে সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এবং উপজেলা হলরুমে প্রশাসন আয়োজিত শিক্ষা উপ-করণ সহ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে অংশে গ্রহন করেন।
এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যুগ্ম সচিব নুমেরী জামান, জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার সুনন্দা রায়, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মাহবুবুর রহমান মোল্লা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।