1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাহসিকতায় রাষ্ট্রপতি পদক পাচ্ছেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

সাহসিকতায় রাষ্ট্রপতি পদক পাচ্ছেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক :

পেশাগত জীবনে সাহসিকতা, বীরত্বপূর্ণ কর্মকাণ্ড, গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্ত এবং অপরাধ দমনে প্রশংসনীয় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ পেতে যাচ্ছেন রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মফিজুল ইসলাম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-২ শাখা) কর্তৃক প্রকাশিত এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ ভূমিকার জন্য পদকপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়। এ তালিকার ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ ক্যাটাগরির ৮ নম্বর ক্রমিকে স্থান পেয়েছেন রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম।

নিজের এই কৃতিত্বপূর্ণ অর্জনে অনুভূতি প্রকাশ করে এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, “যেকোনো রাষ্ট্রীয় স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ ও উদ্দীপনা অনেক বাড়িয়ে দেয়। এ অর্জন রাজবাড়ী জেলা পুলিশের প্রতিটি সদস্যের। ভবিষ্যতে যেন আরও নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের সেবা করে যেতে পারি, সেজন্য সবার দোয়া প্রার্থী।”

রাজবাড়ী জেলা পুলিশ সূত্র জানায়, কর্মক্ষেত্রে নিষ্ঠা ও অপরাধ নিয়ন্ত্রণে তাঁর দূরদর্শী পদক্ষেপের কারণে এই পদকপ্রাপ্তি রাজবাড়ী জেলা পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উক্ত প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশ ও র‍্যাবের বিভিন্ন পর্যায়ের মোট ৯২ জন সদস্যকে বিপিএম, বিপিএম-সেবা, পিপিএম এবং পিপিএম-সেবা—এই চার ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD