1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪ নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন

রাজশাহী সীমান্তে ৩১০ ট্যাপেন্ট্রাডল জব্দ!

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

রাজশাহী ব্যুরো:

 

 

রাজশাহীর চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৩১০ পিস ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় মাদক কারবারি ব্যাগ ফেলে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

 

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে রাজশাহীর চারঘাট উপজেলার চক মুক্তারপুর পদ্মা নদীর পাড়ে এ অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বিজিবি সূত্রে জানা গেছে, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের দিকনির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।

 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানতে পারে, মাদক কারবারিরা অবৈধভাবে ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। পরে তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের অধীন ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল চারঘাট থানার চক মুক্তারপুর এলাকায় পদ্মা নদীর পাড়ে অবস্থান নেয়।

 

দীর্ঘ সময় অপেক্ষার পর রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে বিজিবি সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি ছোট একটি ব্যাগ হাতে নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করতে ধাওয়া করলে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা ব্যাগটি ফেলে দিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে পালিয়ে যান।

 

পরে বিজিবির সদস্যরা ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৩১০ পিস ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ করেন। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্যসহ অন্যান্য তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

 

বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD