1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন রাজশাহীতে বাসের মালামালের বক্সে মিলল ২ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে

লক্ষ্মীপুর কমলনগরে চোরচক্রের বেপরোয়া তাণ্ডব: ক্লিনিকসহ একাধিক স্থানে চুরি, ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত

 

 

এ আই তারেক (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

 

লক্ষ্মীপুরের কমলনগরে চোরচক্রের বেপরোয়া তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। একের পর এক চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। সর্বশেষ চর কাদিরা ইউনিয়নের একটি বসতবাড়ি এবং পাটারিরহাট ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, চুরি হওয়া মালামাল উদ্ধারের উদ্যোগ ও আইনগত ব্যবস্থা নিতে তারা সোমবার সকাল থেকে কয়েকবার কমলনগর থানায় গেলেও দায়িত্বশীল কর্মকর্তাদের না পাওয়ায় অভিযোগ দায়ের করতে পারেননি। এতে চরম ভোগান্তি ও ক্ষোভের মুখে পড়েছেন তারা।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরে এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। তবে এসব ঘটনা প্রতিরোধ ও চোরচক্রকে শনাক্তে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

অনুসন্ধানে জানা গেছে, কমলনগর থানায় দীর্ঘদিন ধরে ওসি (তদন্ত) পদটি শূন্য রয়েছে। এছাড়া ঘটনার সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছুটিতে ছিলেন বলে জানা গেছে। ওসির অনুপস্থিতিতে দায়িত্ব পালনের কথা থাকলেও সেকেন্ড অফিসার সাফায়েত হোসেন প্রশাসনিক কাজে জেলা সদরে অবস্থান করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

ফলে এক রাতেই দুটি বড় ধরনের চুরির ঘটনার পর আইনি সহায়তার আশায় থানায় গিয়ে প্রয়োজনীয় সেবা না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

চর কাদিরা ইউনিয়নের মমিন উল্যাহ বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় নগদ টাকা, একটি মোটরসাইকেল ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

অন্যদিকে, পাটারিরহাট ইউনিয়নে অবস্থিত আবুয়াল হোসেন তালুকদার কমিউনিটি ক্লিনিকেও চুরির ঘটনা ঘটেছে।

 

ক্লিনিকটির দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি কামরুল আহসান জানান, রাতে দুর্বৃত্তরা ক্লিনিকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি ল্যাপটপ, আইপিএসের ব্যাটারি, ওয়াইফাই রাউটারসহ স্বাস্থ্যসেবার বিভিন্ন জরুরি সরঞ্জাম নিয়ে যায়।

 

একের পর এক চুরির ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। তাদের আশঙ্কা, দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।

 

ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা চোরচক্রের তৎপরতা বন্ধ, খোয়া যাওয়া মালামাল উদ্ধারে দ্রুত পদক্ষেপ এবং থানায় সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে লক্ষ্মীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আবু তারেক জানান, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রামগতি সার্কেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD