1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র ্যালি ! কালুখালীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিতে, রোজেল পারভেজ রানার নেতৃত্বে মটর সাইকেল শোভাযাত্রা বসুন্দিয়ায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পাশে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ” ১২ শিক্ষার্থীকে নিয়মিত বৃত্তি প্রদান, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়! চাঁদপুর শহরস্থ এসবি খালের উপর আরসিসি বক্সকালভার্ট নির্মাণ উদ্বোধন  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির অংশগ্রহণ সীতাকুণ্ডে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ  চাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর জেলা ওলামা দলের র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে ১২২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুর কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

এ আই তারেক (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নেতা এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

বর্ণিল ব্যানার, ফেস্টুন ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত আনন্দ র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‌্যালি ও সমাবেশ কর্মসূচি সম্পন্ন হয়।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD