1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র ্যালি ! কালুখালীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিতে, রোজেল পারভেজ রানার নেতৃত্বে মটর সাইকেল শোভাযাত্রা বসুন্দিয়ায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পাশে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ” ১২ শিক্ষার্থীকে নিয়মিত বৃত্তি প্রদান, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়! চাঁদপুর শহরস্থ এসবি খালের উপর আরসিসি বক্সকালভার্ট নির্মাণ উদ্বোধন  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির অংশগ্রহণ সীতাকুণ্ডে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ  চাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর জেলা ওলামা দলের র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে ১২২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে ১২২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

 

মো সুজন আহমেদ (সাভার উপজেলা) প্রতিনিধি:

 

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম। এর আগে সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা ও রাত সাড়ে ৯টার দিকে মিরে চাঁনগাঁও ও সরকার মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রুবেল (৪০), মো. শামিম মিয়া (৩৩), মো. রাসেল (৩৩) ও মো. পারভেজ (২৮)। তারা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রথম অভিযানটি পরিচালনা করেন এসআই আব্দুল হাই। মিরে চাঁনগাঁও এলাকার তাইসীরুল কুরআন ক্যাডেট মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে রুবেল ও শামিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

একই রাতে সরকার মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় এসআই রাশেদুদ জামানের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে রাসেল ও পারভেজকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

 

পুলিশের তথ্যমতে, পৃথক দুই অভিযানে উদ্ধার হওয়া ১২২ পিস ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৬ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

 

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, “মাদকের বিস্তার রোধে আশুলিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনেও পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, “অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে সাধারণ মানুষ পুলিশকে সহযোগিতা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব হবে। মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD