1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র ্যালি ! কালুখালীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিতে, রোজেল পারভেজ রানার নেতৃত্বে মটর সাইকেল শোভাযাত্রা বসুন্দিয়ায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পাশে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ” ১২ শিক্ষার্থীকে নিয়মিত বৃত্তি প্রদান, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়! চাঁদপুর শহরস্থ এসবি খালের উপর আরসিসি বক্সকালভার্ট নির্মাণ উদ্বোধন  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির অংশগ্রহণ সীতাকুণ্ডে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ  চাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর জেলা ওলামা দলের র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে ১২২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ড্রেনের কাদামাটি অপসারণ পরিদর্শনে রাসিক প্রশাসক!

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

রাজশাহী ব্যুরো:

 

 

রাজশাহী নগরীর ৯ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকায় ড্রেনের কাদামাটি উত্তোলন ও অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন।

 

সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি শেখপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ড্রেনের কাদামাটি উত্তোলন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

 

নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমের নিয়মিত অংশ হিসেবে ড্রেনের জমে থাকা কাদামাটি ও ময়লা-আবর্জনা অপসারণের কাজ করে যাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় ৯ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ চলছিল। এ সময় রাসিক প্রশাসক হঠাৎ সেখানে উপস্থিত হয়ে চলমান কার্যক্রম পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে তিনি পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের খোঁজখবর নেন। ড্রেনের কাদামাটি ও আবর্জনা যথাযথভাবে অপসারণ করা হচ্ছে কি না, সে বিষয়েও তিনি খোঁজ নেন।

 

রাসিক প্রশাসক পরিচ্ছন্নতাকর্মীদের নিয়মিত ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে নগরীর ড্রেন, সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

তিনি বলেন, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে ওয়ার্ড পর্যায়ে নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার ও কাদামাটি অপসারণ করতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে নগরবাসী এর সুফল পাবেন।

 

পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD