1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ড্রেনের কাদামাটি অপসারণ পরিদর্শনে রাসিক প্রশাসক! সাবেক আইজিপি এনামুল হকের জানাজা অনুষ্ঠিত! কাশিয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার! পঞ্চগড়সহ দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র! ‎আসামি গ্রেফতারের আশ্বাস দিয়ে সাংবাদিক পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ! অসহায় দরিদ্র কৃষক দুলালের আর্তনাদ!  নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার লালমাইয়ে লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ (ল্যাব)-এর ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন। নজরুল বর্ষ উপলক্ষে রাজবাড়ীতে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত!

পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান‎!

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

ফরিদ আহমেদ, পিরোজপুর প্রতিনিধি:

 

‎পিরোজপুর জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে বদলি করা হয়েছে।

 

‎রবিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

‎পুলিশের এই কর্মকর্তা ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার এবং ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান।

‎মুহাম্মদ তালেবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।

‎এদিকে পিরোজপুরের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD