1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলা নিয়ে তুচ্ছ বিরোধ: ময়মনসিংহে তরুণ খুন, দ্রুত অভিযানে গ্রেপ্তার ৪ চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফ্যাসিষ্ট কানাইঘাট সীমান্তে আটক! স্বামীর যৌতুক মামলায় প্রতারক নার্স স্ত্রী কারাগারে  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিতব্য জশনে জুলুসের ট্রাফিক রুট নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।  লোডশেডিংয়ে বিপাকে জয়পুরহাটের হিমাগার, আলু রক্ষায় বাড়ছে জেনারেটর ব্যয় যমুনায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা  পার্বতীপুর মডেল থানার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জমিতে স্থাপনা তৈরির অভিযোগ, উন্মুক্ত রাখার দাবি স্থানীয়দের সিরাজগঞ্জ তাড়াশে ক্যাসিনো মাস্টার শরিফ ও কাউসারকে রিমান্ডে আনলেন তাড়াশ থানা পুলিশ

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফ্যাসিষ্ট কানাইঘাট সীমান্তে আটক!

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

মাসুক মিয়া, সিলেট প্রতিনিধি:

 

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টার সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) ভোরে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন দালালের সহায়তায় মিসবাহ উদ্দিন সিরাজ ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ ডোনা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার সাথে থাকা স্থানীয় কয়েকজন দালাল পালিয়ে যেতে সক্ষম হয়।

 

আটকের পর মিসবাহ উদ্দিন সিরাজকে বিজিবি হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কানাইঘাট থানা পুলিশে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানায় ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতেই তিনি অবৈধ পথে ভারতে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD