1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিংয়ে বিপাকে জয়পুরহাটের হিমাগার, আলু রক্ষায় বাড়ছে জেনারেটর ব্যয় যমুনায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা  পার্বতীপুর মডেল থানার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জমিতে স্থাপনা তৈরির অভিযোগ, উন্মুক্ত রাখার দাবি স্থানীয়দের সিরাজগঞ্জ তাড়াশে ক্যাসিনো মাস্টার শরিফ ও কাউসারকে রিমান্ডে আনলেন তাড়াশ থানা পুলিশ রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন বালিয়াডাঙ্গীর সন্তান মো. ইউনুস আলী দুপচাঁচিয়ায় ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লালপুরের ওসি শফিকুল রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের পটিয়ার নাইখাইনে বিএনপি নেতা খোরশেদ এর দাবি আমাকে যুবলীগ কর্মী সাজিয়ে হয়রানি করা হয়েছে

ডুমুরিয়ায় সরকারি জমিতে স্থাপনা তৈরির অভিযোগ, উন্মুক্ত রাখার দাবি স্থানীয়দের

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

ডুমুরিয়ায় সরকারি জমিতে স্থাপনা তৈরির অভিযোগ, উন্মুক্ত রাখার দাবি স্থানীয়দের

ডুমুরিয়া প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে একটি স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে। উপজেলার খর্নিয়া ইউনিয়নের নতুন রাস্তা মোড় বাজার এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটেছে। সরকারি জমিতে স্থাপনা নির্মাণের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনস্বার্থে ওই জায়গা উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন রাস্তা মোড় বাজার এলাকায় সৈয়দপুর ট্রাস্টের টিপনা মৌজাধীন ২৫ নম্বর খতিয়ানের প্রায় ৮ শতক সরকারি জমিতে ইট, বালু ও সিমেন্ট দিয়ে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়। টিপনা এলাকার জুবায়ের ফকিরের নেতৃত্বে ৫-৬ জন শ্রমিক ওই স্থাপনা নির্মাণে কাজ করছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে অবস্থিত নতুন রাস্তা মোড় ডুমুরিয়ার অন্যতম ব্যস্ত ও জনগুরুত্বপূর্ণ এলাকা। সেখানে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ করা হলে বাজারে আসা সাধারণ মানুষ, পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। একই সঙ্গে পাশের শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলেও বিঘ্ন ঘটতে পারে বলে জানান তারা।

স্থানীয়দের অভিযোগ, জায়গাটি দখল করে স্থাপনা নির্মাণ করা হলে সড়কের পাশে চলাচলের জায়গা সংকুচিত হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। তাই জনস্বার্থে সরকারি জায়গাটি কোনো ধরনের স্থাপনা ছাড়াই উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাঁর কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার বলেন, সরকারি জমিতে কোনোভাবেই পাকা স্থাপনা নির্মাণের বিধান নেই। জনস্বার্থে এবং বিশেষ প্রয়োজনে সরকারি জায়গাটি উন্মুক্ত রাখা হবে।

স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে সরকারি জমি দখলমুক্ত রাখা এবং ভবিষ্যতে সেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD