
দুপচাঁচিয়ায় ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল বগুড়া এর আয়োজনে ও দুপচাঁচিয়া প্রেসক্লাবের সহযোগিতায় সাধারণ ও দুঃস্থ রোগীদের ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট সোমবার সকালে দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ফ্রি এ মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (uno) শাহরুখ খান। এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুর রহমান মিলু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক তালুকদার কাজল, যুবদল নেতা আশরাফুল আলম, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু এমরান হোসেন প্রমানিক, টিএমএসএস এর সেক্টর প্রধান একরামুল হক, সাবেক জোনাল ম্যানেজার জাহাঙ্গীর আলম, দুপচাঁচিয়া কেন্দ্রিয় মহাশ্মশান কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অসীম কুমার দাস, উপজেলা বিসিডিএস এর সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্পে মেডিসিন, চক্ষু ও ডেন্টাল সহ ৮টি রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসাসেবা দেন ও রোগীদের মাঝে ফ্রি ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন।