1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিংয়ে বিপাকে জয়পুরহাটের হিমাগার, আলু রক্ষায় বাড়ছে জেনারেটর ব্যয় যমুনায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা  পার্বতীপুর মডেল থানার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জমিতে স্থাপনা তৈরির অভিযোগ, উন্মুক্ত রাখার দাবি স্থানীয়দের সিরাজগঞ্জ তাড়াশে ক্যাসিনো মাস্টার শরিফ ও কাউসারকে রিমান্ডে আনলেন তাড়াশ থানা পুলিশ রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন বালিয়াডাঙ্গীর সন্তান মো. ইউনুস আলী দুপচাঁচিয়ায় ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লালপুরের ওসি শফিকুল রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের পটিয়ার নাইখাইনে বিএনপি নেতা খোরশেদ এর দাবি আমাকে যুবলীগ কর্মী সাজিয়ে হয়রানি করা হয়েছে

রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে রাজশাহীতে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে বিমানযোগে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সংসদ সদস্য শফিকুল হক মিলন।
পরে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অতিথি বিশ্রামকক্ষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও এমপি শফিকুল হক মিলনের মধ্যে রাজশাহীর বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে জেলার শিক্ষা ও প্রাথমিক শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক, বিদ্যমান সমস্যা এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রাজশাহী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনুল আবেদীন, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগীয় উপপরিচালক আব্দুস সালাম, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর রাজশাহী সফরকে ঘিরে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। সফরকালে রাজশাহীর প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী পিটিআই মিলনায়তনে স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের। সেখানে তার রাজশাহী সফরের উদ্দেশ্য এবং প্রাথমিক শিক্ষা খাতের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD