1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ডুমুরিয়ায় সরকারি জমিতে স্থাপনা তৈরির অভিযোগ, উন্মুক্ত রাখার দাবি স্থানীয়দের সিরাজগঞ্জ তাড়াশে ক্যাসিনো মাস্টার শরিফ ও কাউসারকে রিমান্ডে আনলেন তাড়াশ থানা পুলিশ রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন বালিয়াডাঙ্গীর সন্তান মো. ইউনুস আলী দুপচাঁচিয়ায় ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লালপুরের ওসি শফিকুল রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের পটিয়ার নাইখাইনে বিএনপি নেতা খোরশেদ এর দাবি আমাকে যুবলীগ কর্মী সাজিয়ে হয়রানি করা হয়েছে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ পরিবার পেল আড়াই কোটিরও বেশি টাকা পটিয়ায় শাহ চান্দ আউলিয়া মাদ্রাসার উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। পবিপ্রবির র‍্যাগিং-নির্যাতনে জড়িত ১৩ শিক্ষার্থীর শাস্তি।

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ পরিবার পেল আড়াই কোটিরও বেশি টাকা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও গুরুতর আহতদের পরিবারের হাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৬১টি পরিবারের মাঝে সর্বমোট ২ কোটি ৫৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

​বিআরটিএ ফরিদপুর সার্কেলের অতিরিক্ত পরিচালক পলাশ খিসার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাঝহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদ বিন মোহাম্মদ আলী, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এবং বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে বিআরটিএর ট্রাস্ট ফান্ড থেকে দুর্ঘটনায় প্রতিটি নিহত পরিবারের হাতে ৫ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার ধরন ও ক্ষয়ক্ষতির ওপর ভিত্তি করে ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।

​সহায়তা পাওয়ার পর অনেক স্বজনহারা সদস্য আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রিয়জনকে হারানোর অপূরণীয় ক্ষতির মাঝে সরকারের এই তাৎক্ষণিক পাশে দাঁড়ানোর উদ্যোগকে তারা সাধুবাদ জানান।

​বক্তারা এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক উল্লেখ করে বলেন, এ ধরনের আর্থিক সহায়তা দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর সংকট দূর করতে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে যেন এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

​বিআরটিএ ফরিদপুর কার্যালয়ের কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের এই ট্রাস্ট ফান্ড থেকে অর্থ দেওয়ার প্রক্রিয়া নিয়মিত চলমান থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD