1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১। শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। পত্নীতলা সীমান্তে ২৪ কেজির বেশি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির ভাঙা বেদী উদ্ধার। গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন মাদক ব্যবসায়ী আটক করেছে খুলনা র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মনোনীত হলেন রিটন, বরেন্দ্র প্রেসক্লাবের অভিনন্দন। নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবেনা।  কাশিয়ানীতে প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ২০০ বোতল কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপ উদ্ধার; মাদক বহনকারী পিকআপ জব্দ।   প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী।      

শিবপুরে ৮০টি পূজা মন্ডপে ৮ লাখ টাকা অনুদান দিলেন সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৫৮৬ বার পঠিত

শিবপুরে ৮০টি পূজা মন্ডপে ৮ লাখ টাকা অনুদান দিলেন সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা

মাহবুব খান: নরসিংদীর শিবপুর উপজেলার ৮০টি পূজা মন্ডপে ৮ লাখ টাকা অনুদান প্রদান করেছেন শিবপুরের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মোল্লা। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে সিরাজুল ইসলাম মোল্লা সমাজ সেবা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মোল্লা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয়কৃষ্ণ গোস্মামীর সঞ্চালনায় অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভ‚ইয়া রাখিল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহীদুল আলম সরকার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসী ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট খোরশেদ আলম, সংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মাহবুবু আলম মোল্লা তাজুল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ৭২টি মন্ডপের প্রতি মন্ডপে ১০ হাজার টাকা এবং ৮টি কালিমন্দীরে ১০ হাজার করে মোট ৮ লাখ টাকা অনুদান প্রদান করেন। এছাড়া যাতায়াত বাবদ প্রতিটি মন্ডপে ৫শ টাকা করে আরও ৪০ হাজার টাকা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারেরমত প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। তাহলেই দেশের উন্নয়ন চলমান থাকবে। আপনারা ভাল থাকবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD