1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ

পঞ্চগড়ে হানিট্রাপের অভিযোগে দুইজন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

পঞ্চগড়ে হানিট্রাপের অভিযোগে দুইজন গ্রেপ্তার

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়, ২৪ আগস্ট ২০২৬: পঞ্চগড়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে আটকে রেখে অশ্লীল ভিডিও ধারণ এবং ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে কথিত হানিট্রাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আবু রায়হান হৃদয় (২৪) ও মোছা. সুরাইয়া পারভীন স্বরনী (১৯)। রোববার (২৩ আগস্ট) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গেট এলাকা থেকে ওই ব্যবসায়ীকে ৪-৫ জনের একটি দল জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পরে তাকে অজ্ঞাত একটি স্থানে আটকে রেখে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করা হয়। একপর্যায়ে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা নেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার পর ভুক্তভোগী পঞ্চগড় সদর থানায় এজাহার দায়ের করেন। এর ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আবু রায়হান হৃদয় ও সুরাইয়া পারভীন স্বরনীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আবু রায়হান হৃদয় পঞ্চগড় সদর উপজেলার রাজনগর (খালপাড়া) এলাকায় ভাড়ায় বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা দিনাজপুরের কাহারোল উপজেলার রামপুর (বটতলা বাজার) এলাকায়। অপরদিকে সুরাইয়া পারভীন স্বরনী পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের পর তাদের পঞ্চগড় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশের দাবি, আদালতে তারা ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, মামলাটির তদন্ত এখনো চলমান। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD