1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

রুয়েটে চালু হলো অটোমেটেড জার্নাল সাবমিশন ও DOI

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

রুয়েটে চালু হলো অটোমেটেড জার্নাল সাবমিশন ও DOI

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

গবেষণা জার্নাল প্রকাশনা ও ব্যবস্থাপনায় নতুন যুগে প্রবেশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে গবেষণাপত্রের সাবমিশন, রিভিউ এবং ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (DOI) প্রদানের জন্য অটোমেশনভিত্তিক অনলাইন ব্যবস্থা চালু করেছে বিশ্ববিদ্যালয়টি।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রুয়েট উপাচার্যের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের ওয়েবসাইট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক নতুন এ ব্যবস্থার বিভিন্ন দিক ও কার্যপরিধি উপাচার্য, উপ-উপাচার্যসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দের সামনে তুলে ধরেন। এ সময় তিনি জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্স (JEAS)-এর নতুন ওয়েবসাইট এবং অনলাইন সাবমিশন ও রিভিউ সিস্টেমের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানান।
রুয়েটের নিজস্ব জনবল ও প্রযুক্তিগত সক্ষমতায় সম্পূর্ণ অটোমেশনভিত্তিক এ প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ সামিউল হাবিবের সহযোগিতায় ওয়েবসাইটটি ডেভেলপ করেন সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম।
নতুন এ ব্যবস্থার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে গবেষক ও শিক্ষার্থীরা কোনো ধরনের ম্যানুয়াল প্রক্রিয়া ছাড়াই অনলাইনে গবেষণাপত্র জমা দিতে পারবেন। একই সঙ্গে পেপারের রিভিউ কার্যক্রম সম্পন্ন করা এবং প্রকাশিত গবেষণাপত্রের জন্য ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (DOI) নম্বর প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে জার্নাল প্রকাশনা প্রক্রিয়ায় সময় ও শ্রম কমার পাশাপাশি স্বচ্ছতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
রুয়েটে প্রকাশিত জার্নালের ভলিউম-৯ পর্যন্ত গবেষণাপত্রে DOI নম্বর প্রয়োগের সুযোগ ছিল না। নতুন এই উদ্যোগের ফলে জার্নালের ভলিউম-১০ থেকে DOI নম্বর সংযুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে রুয়েটের গবেষণাপত্রগুলো আন্তর্জাতিক গবেষণা ও উদ্ধৃতি ব্যবস্থায় আরও সহজে শনাক্ত ও অনুসরণযোগ্য হবে।
এ উদ্যোগের আওতায় গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত Journal of Engineering and Applied Science (JEAS)-এর নতুন ওয়েবসাইট, অনলাইন সাবমিশন ও রিভিউ সিস্টেম এবং DOI ব্যবস্থাপনা কার্যক্রম চালু করা হয়েছে। এ জন্য পৃথক দুটি ওয়েবসাইটও চালু করা হয়েছে—www.jeas.ruet.ac.bd এবং www.submit.jeas.ruet.ac.bd।
অনুষ্ঠানে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ এমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহমুদ সাজ্জাদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আল-আমিন-আল-আজাদউল ইসলাম, ইটিই বিভাগের অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আলাল হোসেন, ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল ওয়াকিল, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সজিব উদ্দিন, মানবিক বিভাগের অধ্যাপক ড. সায়লা আহমেদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ সামিউল হাবিব এবং সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম।
রুয়েটের সংশ্লিষ্টরা বলছেন, গবেষণা প্রকাশনায় অটোমেশন ও DOI ব্যবস্থা চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে এবং আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে রুয়েটের গবেষণার দৃশ্যমানতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD