1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধর ও চেম্বারে ভাঙচুর।

  • প্রকাশিতঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধর ও চেম্বারে ভাঙচুর।

​ময়মনসিংহ জেলা প্রতিনিধি : অনিক কুমার পাল মৃন্ময়

ময়মনসিংহ জেলা স্কুলের পেছনের ডক্টরস পেট কেয়ার (Doctors Pet Care)-এ হামলা, ভাঙচুর এবং চিকিৎসক ডা. আসিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
​জানা গেছে, গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একদল ব্যক্তি হঠাৎ ওই চেম্বারে প্রবেশ করে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা চেম্বারে ব্যাপক ভাঙচুর চালিয়ে পশু চিকিৎসক ডা. আসিককে মারধর করে। এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
​এ বিষয়ে জানতে ভুক্তভোগী ডা. আসিকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আতঙ্কের কারণে তিনি দোকান খোলেননি এবং তিনি নতুন বাজারে অবস্থান করছেন বলে সংবাদকর্মীদের সেখানে যেতে বলেন। তবে নতুন বাজার এলাকায় প্রায় ৩০ মিনিট অবস্থান করে তাকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তার মাধ্যমে তিনি জানান, চিকিৎসার জন্য তিনি চরপাড়া টমা হাসপাতালে গিয়েছেন। পরে সংবাদকর্মীরা চরপাড়া টমা হাসপাতালে যেতে চাইলে তিনি জানান, ঘটনার বিষয়ে তিনি বিকেলে কথা বলবেন।
​একটি সূত্রে জানা গেছে, চিকিৎসা চলাকালে একটি পোষা বিড়ালের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই এই হামলার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। তবে হামলার সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ ও আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD