ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধর ও চেম্বারে ভাঙচুর।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি : অনিক কুমার পাল মৃন্ময়
ময়মনসিংহ জেলা স্কুলের পেছনের ডক্টরস পেট কেয়ার (Doctors Pet Care)-এ হামলা, ভাঙচুর এবং চিকিৎসক ডা. আসিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একদল ব্যক্তি হঠাৎ ওই চেম্বারে প্রবেশ করে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা চেম্বারে ব্যাপক ভাঙচুর চালিয়ে পশু চিকিৎসক ডা. আসিককে মারধর করে। এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে ভুক্তভোগী ডা. আসিকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আতঙ্কের কারণে তিনি দোকান খোলেননি এবং তিনি নতুন বাজারে অবস্থান করছেন বলে সংবাদকর্মীদের সেখানে যেতে বলেন। তবে নতুন বাজার এলাকায় প্রায় ৩০ মিনিট অবস্থান করে তাকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তার মাধ্যমে তিনি জানান, চিকিৎসার জন্য তিনি চরপাড়া টমা হাসপাতালে গিয়েছেন। পরে সংবাদকর্মীরা চরপাড়া টমা হাসপাতালে যেতে চাইলে তিনি জানান, ঘটনার বিষয়ে তিনি বিকেলে কথা বলবেন।
একটি সূত্রে জানা গেছে, চিকিৎসা চলাকালে একটি পোষা বিড়ালের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই এই হামলার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। তবে হামলার সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ ও আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM