
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:-
পটুয়াখালীর দুমকিতে আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০২৬ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আঠারগাছিয়া ডেভলপমেন্ট সোসাইটি কতৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল ১০ টায় আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসায় এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার
মাওলানা মাসুম বিল্লাহ্ এর সঞ্চালনায় ও সুপার মাওলানা আবু সালেহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ,কে,এম সফিকুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, দুমকি উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মোঃ আবু সালেহ খোকন, আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ সোবাহান মল্লিকসহ অত্র মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময়ে আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থী মোসাঃ মনিরা আক্তার, মোসা:জান্নতুল ফেরদৌসী, মোসা:জীম আক্তার, মুস্তাফিজুর রহমান মুরছালিনকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।