1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ।

পঞ্চগড়ে এলাকাবাসীর হাতে আটক যুবক, ট্যাপেন্টাডলসহ ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভঃ

পঞ্চগড়, ২০ আগস্ট ২০২৬: পঞ্চগড় সদর উপজেলার দলোয়াপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে এলাকাবাসী। পরে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হলে তার কাছ থেকে তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত মোঃ আখতারুল ইসলাম (২৬) নামে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানার পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে শুনানি শেষে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আখতারুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার দলোয়াপাড়া এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দলোয়াপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় আখতারুল ইসলামকে দেখতে পান কয়েকজন এলাকাবাসী। পরে তারা তাকে আটক করে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানান। খবর পেয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিচারক আখতারুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার পর আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পরোয়ানাসহ তাকে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে। কারা কর্তৃপক্ষ আইন অনুযায়ী তার সাজা কার্যকর করবে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD