1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ।

মতলব দক্ষিণে মাদকসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

সজীব খান, চাদপুরঃ

চাঁদপুরের মতলব দক্ষিণে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করেছে। এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ আগষ্ট রাতে তাদেরকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো হাফিজুর রহমান মানিক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে নারায়নপুর গরুর বাজার এলাকা থেকে মাদক কারবারি নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. আরিফ(২২)কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

একইদিন মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনাকালে বাইশপুর গ্রামের কুদ্দুস প্রধানের ছেলে আব্দুর রহমান(১৯)কে এক পুড়িয়া গাঁজাসহ কলাদি সাত্তার মাষ্টারের মোড় এলাকা থেকে গ্রেপ্তারপূর্বক এক মাসের সাজা প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন সহকারী কমিশনার(ভূমি) মুনতাহিনা পৃথুলা। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হচ্ছে। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত যুবককে এক মাসের কারাদণ্ড এবং যেই সেলুন দোকানে ইয়াবার সরঞ্জাম পাওয়া গেছে ঐ সেলুন দোকানটি লাইসেন্স না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে। লাইসেন্স করার পর সেলুন দোকান খুলতে পারবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD