
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাসুদুল হাসান মাসুদ,
ভূঞাপুর উপজেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাং, যানজট, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে জনগণকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।