1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে মাইজপাড়া মাহামুদুন্নবী চৌধুরী,চর চাক্তাই ও পাথরঘাটা স্কুল জয়ী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলে
জয় পেয়েছে মাইজপাড়া মাহামুদুন্নবী চৌধুরী,চর চাক্তাই ও পাথরঘাটা স্কুল জয়ী

চট্টগ্রাম ব্যুরো প্রধান
চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে আজকের কয়েকটি ফলাফল।
টুর্নামেন্টে বুধবারের খেলায় জয় পেয়েছে চর চাক্তাই সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, পাথরঘাটা সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং ড্র হয় হোসেন আহমদ সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ বনাম রেলওয়ে হাসপাতাল সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের ম্যাচটি।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চর চাক্তাই সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ২ – ১ গোলে আলকরন নুর আহমদ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের তৌহিদ হোসেনের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির সদস্য মুজিবুল হক।

সকালে অনুষ্ঠিত হোসেন আহমদ সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ বনাম রেলওয়ে হাসপাতাল সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের মধ্যকার অপর ম্যাচটি ২ – ২ গোলে ড্র হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ রেলওয়ে স্কুলের মেহেদী হাসান হ্রদয় এর হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব রানা।

দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় ম্যাচে পাথরঘাটা সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় ৫ – ০ গোলে হাজী আবদুল আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ অজয় ঐতিহ্য হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন।

বুধবার বিকালে অনুষ্ঠিত তুমুল উত্তেজনাপূর্ন শেষ ম্যাচে মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ৪ – ৩ গোলে দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। গোলদাতা বিজয়ী দলের পক্ষে আরাফাত উদ্দিন ও ইয়াছিন ইসলাম ২টি করে এবং বিজিত দলের পক্ষে হারুনুর রশীদ, মোঃ সিয়াম ও সাহেদ ১টি করে গোল করেন।
খেলা শেষে মাইজপাড়া মাহমুদুন্নবী স্কুলের ইয়াছিন ইসমাল রিফাতের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD