1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ।

ষড়যন্ত্রের অভিযোগ তুলে দলীয় চেয়ারম্যানের কাছে তদন্তের আহ্বান এমপি বাবুলের

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত

ষড়যন্ত্রের অভিযোগ তুলে দলীয় চেয়ারম্যানের কাছে তদন্তের আহ্বান এমপি বাবুলের

 

লালমনিরহাট প্রতিনিধি:

 

দীর্ঘ ৪৭ বছরের রাজনৈতিক জীবনে নির্যাতন, মামলা-হামলা ও নানা ষড়যন্ত্রের শিকার হয়েছেন দাবি করে নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচারের তদন্তের আহ্বান জানিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

তিনি বলেছেন, জনগণের জন্য রাজনীতি করেন এবং ভবিষ্যতেও জনগণের সুখে-দুঃখে পাশে থাকবেন।

একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেউ কোনো অনিয়ম বা অন্যায়ের অভিযোগ করলে তা সরেজমিনে তদন্ত করার জন্য দলের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাট সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন রোকন উদ্দিন বাবুল।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আদিতমারী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

সভায় রোকন উদ্দিন বাবুল বলেন, ‘আমি জনগণের জন্য রাজনীতি করি।

দীর্ঘ ৪৭ বছর রাজনীতিতে অনেক নির্যাতন, ষড়যন্ত্র, মামলা-হামলার পরও রাজনীতি থেকে সরে যাইনি।

আপনাদের ছেড়ে চলে যাইনি, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব।

আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ।’

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচন পর্যন্ত প্রতিটি নির্বাচনে তিনি অংশ নিয়েছেন।

বিভিন্ন সময়ে গভীর ষড়যন্ত্রের কারণে তাঁকে পরাজিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তাঁকে পরাজিত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল দাবি করে এমপি বাবুল বলেন, ‘সেই ষড়যন্ত্র সফল হয়নি।

জনগণের ভোটে বিশাল ব্যবধানে দীর্ঘ ৪৭ বছর পর এই আসন উদ্ধার করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়ে তাঁর হাতকে শক্তিশালী করেছি।

’
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সরকারের দেওয়া ১৮০ দিনের কর্মসূচির আওতায় তাঁর এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হয়েছে বলেও দাবি করেন তিনি।

তাঁর ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে রাস্তা-ঘাট, কালভার্ট ও সেতু নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের স্কুলব্যাগ ও বাইসাইকেল বিতরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহায়তা।

তবে এসব উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে দলের কিছু নেতা-কর্মী ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তাঁর সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীরা নেই—এমন প্রচারণারও সমালোচনা করেন এমপি বাবুল।

তিনি বলেন, কর্মী সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করে যে এলাকার জনগণ তাঁর পাশে রয়েছে।

এ সময় নিজের বিরুদ্ধে কোনো অনিয়ম বা অন্যায়ের অভিযোগ থাকলে তা তদন্তের আহ্বান জানিয়ে রোকন উদ্দিন বাবুল বলেন, জনগণের সেবা করতে গিয়ে কেউ বাধা বা ষড়যন্ত্র করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

একই সঙ্গে তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরেজমিনে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা আব্দুর রউফ রুবেলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম জুয়েল, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডার, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন, সারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম কাজল, দুর্গাপুর বিএনপির যুগ্ম সম্পাদক অলিউর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি হাসি বেগম, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী, সাপ্টীবাড়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইউপি সদস্য শামসুল আলম বকুল এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম মিঠুসহ দলীয় নেতারা।
সমাবেশে বক্তারা দলীয় নেতা-ক
র্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD