1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ।

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগরে অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে মা জেনারেল হাসপাতাল। ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ, স্কুলশিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ফলে অর্থের অভাবে যারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, তারা এ উদ্যোগের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার সুযোগ পান।

এছাড়া মা জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করলে প্যাথলজি পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথাও জানানো হয়।

মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাক হাফিজ স্যার বলেন, “আমাদের স্কুলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় আমরা খুবই আনন্দিত। অসুস্থ হলেও অনেক সময় অর্থের অভাবে এলাকার অতি দরিদ্র পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে যেতে পারেন না। এখানে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করার সুযোগ পাওয়া যাচ্ছে। এতে এলাকার অনেক মানুষ উপকৃত হবেন।”

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা তোজাম্মেল হক বলেন, “এ ধরনের মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থের অভাবে অনেক সময় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো সম্ভব হয় না। এখানে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও বিভিন্ন পরীক্ষা করার সুযোগ পেয়েছি।”

অপর বাসিন্দা সুলতান হোসেন বলেন, “দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে এমন উদ্যোগ নেওয়া প্রশংসনীয়। শুধু একদিন নয়, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখার প্রত্যাশা করছি।”

মা জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, “অর্থ নয়, সেবাই আমাদের মূল লক্ষ্য।” তিনি বলেন, প্রত্যন্ত এলাকার অনেক মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD