1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক, পুলিশের কাছে হস্তান্তর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড মোবাইল কোর্টের অভিযানে একজনকে ৬ মাস ও অপরজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: পুলিশের অভিযানে উদ্ধার ১৯৫ পিচ ইয়াবা কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ওলামাদলের বিক্ষোভ সমাবেশ দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, দুই সাবেক চেয়ারম্যানসহ যাত্রীদের মারধর ও লুটপাট গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের পাশে সাবেক এমপি আমিনুল ইসলামের প্রতিনিধিরা; দিলেন নিরাপত্তার আশ্বাস সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া: ড্রোনে নজরদারি বাড়াচ্ছে ২৯ বিজিবি পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ। মিরপুরে মিল্টনের কার্যালয়ে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর করা হলো ভবনের কাচ ও স্থাপনা মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনার পর নিখোঁজ ছাত্রের ভাসমান লাশ উদ্ধার।

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনার পর নিখোঁজ ছাত্রের ভাসমান লাশ উদ্ধার।

শাহীন আলম ​ফরিদপুর প্রতিনিধিঃ

​ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনার পর নিখোঁজ হওয়া হাফিজুর রহমান নামে এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দু’দিন পর বুধবার সকালে উপজেলার সাতৈর-মহিশালা এলাকার আরাজি পাইকোহাটি পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সংলগ্ন একটি খাল থেকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
​নিহত হাফিজুর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের অধিবাসী। তিনি বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
​পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট সকালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে নিজ বাসা থেকে বের হন হাফিজুর। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না এবং পরিবারের সাথেও সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
​জানা যায়, ১৭ আগস্ট সাতৈর ও মহিশালার মধ্যবর্তী স্থানে একটি বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। সে সময় প্রাথমিক অনুসন্ধানে কোনো প্রাণহানির খবর মেলেনি।
​বুধবার সকালে দুর্ঘটনাস্থলের পাশের খালে কাদার ওপর একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে লাশ উদ্ধার করে। এ সময় নিহতের গলায় থাকা আইডি কার্ড দেখে হাফিজুরের পরিচয় শনাক্ত করা হয়।
​পরীক্ষা দিতে এসে মর্মান্তিক এই দুর্ঘটনায় তরুণের প্রাণহানির খবরে নিহতের পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD