1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ।

মঙ্গলবার বাংলাদেশ দলিল লেখক সমিতি গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

গাইবান্ধা প্রতিনিধি: মো: আশিকুর রহমান:

দলিল লেখক পেশার মর্যাদা বৃদ্ধি ও ৭ দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ দলিল লেখক সমিতি গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
দুপুর ১২টায় গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে জেলার দলিল লেখকরা অংশ নেন। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তা মল্লিক। পরে জেলা প্রশাসকের মাধ্যমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর বরাবরে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার কাছে হস্তান্তর করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম মন্ডল, আব্দুল করিম, হামিদুল ইসলাম, সিরাজুল ইসলাম মিথেন, রিয়াজ আহমেদসহ বিভিন্ন উপজেলা ও জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
৭ দফা দাবিগুলো হচ্ছে- দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানি ভাতা ৫ হাজার টাকা বাস্তবায়ন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবে না ও দলিল রেজিস্ট্রি করার জন্য দাখিল দিতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি, থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ, দলিল লেখা, মুসাবিদা  কারক হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে না এবং দলিল লেখক কাউন্সিল গঠন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৭ দফা দাবি আদায়ের জন্য ২০২৫ সালের ৮ ফেব্রæয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলিল লেখক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন এমপি ও বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি (মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী)। এরপর মহানগর, জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ হয়। এসব সমাবেশ ও সম্মেলনে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ৭ দফা দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD