
রুহিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র সৌজন্য সাক্ষাৎ
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় রুহিয়া ডাকবাংলোস্থ অস্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নবাগত ইউএনও আলাউদ্দিন রুহিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দও দেশের স্বার্থে, এলাকার বস্তুগুচ্ছ সমস্যা তুলে ধরতে এবং সম্ভাবনাময় উন্নয়নমূলক কাজে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহজারুল ইসলাম বাদল, সহ-সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আকাশ এবং কার্যনির্বাহী সদস্য কুদরত আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং সকলের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।