1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

অনলাইন জুয়ার অভিযোগে যুবক আটক, মোবাইল জব্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পঠিত

‎ অনলাইন জুয়ার অভিযোগে যুবক আটক, মোবাইল জব্দ
‎
‎আরিফুল ইসলাম জয়পুরহাট
‎
‎জয়পুরহাটের পাঁচবিবিতে অনলাইন জুয়ায় সম্পৃক্ত থাকার অভিযোগে রুবেল হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় তার ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।
‎
‎মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পাঁচবিবি পৌরসভার রেল কলোনী এলাকায় এ অভিযান চালানো হয়। ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় রুবেলকে আটক করা হয়।
‎
‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ডিবির সিনিয়র এসআই মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে অভিযানে এসআই সাখাওয়াত হোসেন, এএসআই সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই সোহেল রানা ও অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন। গ্রেপ্তার রুবেল পশ্চিম বীরনগর (পুটারবিল) গ্রামের সাহেব আলীর ছেলে।
‎
‎জয়পুরহাট জেলা ডিবি পুলিশের ওসি আসাদুজ্জামান আসাদ জানান, রুবেল দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জুয়া খেলার সময় গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
‎
‎ডিবি পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD