অনলাইন জুয়ার অভিযোগে যুবক আটক, মোবাইল জব্দ
আরিফুল ইসলাম জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবিতে অনলাইন জুয়ায় সম্পৃক্ত থাকার অভিযোগে রুবেল হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় তার ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পাঁচবিবি পৌরসভার রেল কলোনী এলাকায় এ অভিযান চালানো হয়। ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় রুবেলকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ডিবির সিনিয়র এসআই মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে অভিযানে এসআই সাখাওয়াত হোসেন, এএসআই সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই সোহেল রানা ও অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন। গ্রেপ্তার রুবেল পশ্চিম বীরনগর (পুটারবিল) গ্রামের সাহেব আলীর ছেলে।
জয়পুরহাট জেলা ডিবি পুলিশের ওসি আসাদুজ্জামান আসাদ জানান, রুবেল দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জুয়া খেলার সময় গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ডিবি পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM